একতা ডেস্কঃ পাকিস্তানী সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের মুখোমুখী সংঘর্ষে ছয় সেনা ও ২২ জন সন্ত্রাসী নিহতের খবর পাওয়া গেছে। পাকিস্তানের সামরিক গণমাধ্যম আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে সেদেশের খাইবার পাভতুনখোয়ার তিনটি জেলার নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যদের সাথে সন্ত্রাসীদের এ সংঘর্ষ ঘটে।
দ্য ডন-এর রিপোর্টে বলা হয়েছে খাইবার পাখতুনখোয়ার বাবু, লাক্বি মাওরাত ও দেরা ইসমাইল জেলায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। নিহতরা হলেন- সেপাই নিজামুদ্দিন, নাইব সুবেদার মোহাম্মদ খালিক, হাবিলদার জাদিদ আলি ও ল্যান্স নায়েক শহীদুর রহমান, সিফাতউল্লাহ, উইলায়াত হুসেইন। ত্যাংক জেলার গুল ইমাম এলাকায় সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে নয় ‘সন্ত্রাসীকে হত্যা করেছে। ওই অভিযানে আরও ছয়জন আহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তান জেলায় অন্য একটি অভিযানে ১০ জন সন্ত্রাসী’কে সফলভাবে নির্মূল করা হয়েছে বলে জানায় আইএসপিআর। ‘সন্ত্রাসীদের অবশিষ্ট উপস্থিতি নির্মূল করতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply