1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

পাকিস্তানে ২ শতাধিক কয়েদি জেল ভেঙে পালালো

  • মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১২৫ গননা করুন

একতা ডেস্কঃ পাকিস্তানের পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন করাচির একটি জেল থেকে দুই শতাধিক বন্দি পালিয়ে গেছে। গতকাল সোমবার রাতে পরপর কয়েকটি ছোট ভূকম্পনের পর কর্তৃপক্ষ আতঙ্কিত কয়েদিদের সেল থেকে বাইরে আসার সুযোগ দেওয়ার পর এ ঘটনা ঘটে। ভূকম্পনের কারণে হাজারো বন্দিকে জেলখানার ভেতরে খোলা আঙিনায় আসার অনুমতি দেওয়া হয়, সেই সুযোগ কাজে লাগিয়ে ওই কয়েদিরা পালান।

সিন্ধু প্রদেশের আইনমন্ত্রী জিয়াউল হাসান লানজার ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভূকম্পনের কারণে তখন আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, বলেন লানজার। ডন জানিয়েছে, করাচির মালির জেলার ওই কারাগারের কর্তৃপক্ষ রাত পৌনে ১ টার দিকে আনুমানিক দুই হাজার বন্দিকে তাদের ব্যারাক থেকে বাইরে গণনার জন্য নিয়ে আসে। সেই সুযোগে পালানো শুরু হয়, মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ তৎপরতা চলে, বলেছেন লানজার।

পুলিশ বলছে, কয়েদিরা কারা কর্মীদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিলে গোলাগুলি শুরু হয়, এরপর ওই বন্দিরা কারা কর্মীদের কারাগারের সদর দরজা খুলে দিতে বাধ্য করে। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ কয়েদিই জেলখানার বাইরের দেয়াল দিয়ে পালিয়েছেন। রবিবার থেকে শুরু হওয়া একের পর এক ছোট ছোট ভূকম্পনের কারণে ওই দেয়ালটি দুর্বল হয়ে পড়েছিল।

মোট ২১৩ বন্দি পালালেও মঙ্গলবার দুপুর পর্যন্ত ৭৮ জনকে জেলে ফেরত আনা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গোলাগুলিতে এক কয়েদি নিহত হয়েছে, আহত হয়েছে তিন কারাকর্মী, বলেছেন সিন্ধুর পুলিশপ্রধান গুলাম নবি মেমন। পালিয়ে যাওয়া বেশিরভাগ কয়েদি-ই মাদকাসক্ত বা ছোটখাটো অপরাধে জড়িত ছিল বলে তার ভাষ্য।

মঙ্গলবার রয়টার্সের এক প্রতিনিধি জেলখানার ভেতরে গিয়ে ভাঙা কাচ ও ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক সরঞ্জাম দেখতে পেয়েছেন। যে কক্ষে বন্দিরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতেন সেই কক্ষটিতে মিলেছে ভাঙচুরের চিহ্ন। পাকিস্তানের ইতিহাসে কয়েদিদের জেল থেকে পালানোর অন্যতম বড় ঘটনা এটি, বলেছন লানজার।

সিন্ধুর প্রাদেশিক মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ বলেছেন, কয়েদিদের সেল থেকে বের করাটাই ছিল সবচেয়ে বড় ভুল। যারা পালিয়েছে তাদেরকে আত্মসমর্পণের অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, নয়তো তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মতো মারাত্মক সব অভিযোগ আনা হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews