একতা ডেস্কঃ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ যুদ্ধবিরতির পর ভারতের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে তার ধারণা দিলেন। তিনি বলেন, আলোচনার মূল ইস্যু হবে কাশ্মীর, পানিচুক্তি ও সন্ত্রাসবাদ। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। তিনি বলেন, গত ২০-৩০ বছর ধরে পাকিস্তান সন্ত্রাসবাদের হুমকির মুখে রয়েছে।
সন্ত্রাসের সবচেয়ে বড় শিকারও তারা। তাই সংলাপে এই বিষয়টিই প্রাধান্য পাবে। কাশ্মীর ইস্যুও গুরুত্ব পাবে বলে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, কাশ্মীর সংকট সমাধানে দুই দেশের সামনে সুবর্ণ সুযোগ এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আগ্রহ দেখিয়েছে এটি সমাধানের।
পাকিস্তানই সবচেয়ে বড় সন্ত্রাসের শিকার আর এখন পাকিস্তানের বিরুদ্ধেই সন্ত্রাসবাদের অভিযোগ আনা হচ্ছে। বিষয়টি দুঃখজনক।
Leave a Reply