1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

পাকিস্তান যেকোনো মূল্যে পানির অধিকার রক্ষা করবে

  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ গননা করুন

একতা ডেস্কঃ ভারত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি ইতোমধ্যে বাতিল করেছে। তদন্ত ছাড়া ভারতের এমন পদক্ষেপকে ‘যুদ্ধের ঘোষণা হিসেবে দেখছে পাকিস্তান। এমন অবস্থায় সিন্ধু নদের পানি ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, যেকোনও মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান। গতকাল ২৬ এপ্রিল, শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপকালে এমন মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

টেলিফোনে আলাপে শেহবাজ শরীফ বলেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পাকিস্তান যেকোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে। পাকিস্তানের অবস্থান যেকোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, ভারতশাসিত কাশ্মীরের পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই। বরং, গত দুই দশকে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের অন্যতম বড় শিকার, যেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

তিনি বলেন, পেহেলগাম ঘটনার বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুত তার দেশ। পেহেলগাম হামলার পর ভারতের উত্তেজক পদক্ষেপ নিয়ে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান এই অঞ্চলজুড়ে শান্তি চায় এবং যদি ইরান এই বিষয়ে কোনও ভূমিকা রাখতে চায়, তবে পাকিস্তান তা স্বাগত জানাবে। পাকিস্তান সবসময় কাশ্মীরি জনগণের পাশে থাকবে এবং তাদের আত্মনিয়ন্ত্রণের ন্যায্য দাবির পক্ষে জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে সমর্থন দিয়ে যাবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews