1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন সৌম্য

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২১৩ গননা করুন

একতা ডেস্কঃ সৌম্য সরকার ইঞ্জুরিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ থেকে ছিটকে গেছেন। তার জায়ড়ায় পাকিস্তানে পিএসএল খেলতে যাওয়া মেহেদী মিরাজকে দলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিসিবি এক বার্তায় এই তথ্য জানিয়েছে। সৌম্য সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের দলে ছিলেন। প্রথম দুই ম্যাচের একাদশে জায়গা পাননি তিনি।

তৃতীয় ম্যাচের টসের পর বিসিবি থেকে জানানো হয়, ইনজুরির কারণে খেলার জন্য বিবেচিত হননি সৌম্য। ওই ইনজুরি থেকে সেরে উঠতে ডানহাতি মিডিয়াম পেসার ও বাঁ হাতি ব্যাটার সৌম্যর ১০-১২ দিন লাগতে পারে বলে জানিয়েছে বিসিবি। যে কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলা হবে না তার। সৌম্য গত সপ্তাহ থেকে কোমরের বাঁ-পাশের ব্যথায় ভুগছেন। তার ইনজুরি নিয়ে বিসিবির বার্তায় জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেন, সৌম্যর ইনজুরি মূল্যায়নের পর এই সিদ্ধান্তে আসা গেছে যে, তার ১০-১২ দিনের পুনর্বাসন প্রয়োজন। যার অর্থ হলো, আগামী সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তাকে পাওয়া যাবে না।

লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছেন ডানহাতি স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ। টুর্নামেন্টে শেষে তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে বিসিবি। মিরাজ দেশের জার্সিতে ২৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে শেষ আন্তর্জাতিক টি-২০ খেলেছেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews