1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

পাহাড়ি নারীকে ধর্ষণ মহালছড়িতে

  • সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৯০ গননা করুন

একতা ডেস্কঃ সেটলার দুস্কৃতিকারী কর্তৃক এক পাহাড়ি নারী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করা হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ির মহালছড়িতে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জামতলা গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগকারী মোঃ আনিসুর রহমান (বদি), বাবা চানমিয়া, গ্রাম কালাপাহাড়, মহালছড়ি, খাগড়াছড়ি। জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টায় ভূক্তভোগী নারী তার দুই শিশু সন্তানকে নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

এ সময় মোঃ আনিসুর রহমান (বদি) সেখানে উপস্থিত হয়ে স্বামী বাড়িতে না থাকার সুযোগে বাড়িতে ঢুকে প্রথমে ওই নারীর কাছ থেকে ৫মাস বয়সী শিশু সন্তানকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এরপর ওই নারীকে টেনে হিঁচড়ে ধানখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী নারী প্রতিরোধের চেষ্টা করেন এবং এক পর্যায়ে চিৎকার দেন। এরপর ওই নারীর চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে গেলে ধর্ষক আনিসুর রহমান পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহযোগিতার ঘটনায় জড়িত আনিসুরকে আটক করে মহালছড়ি থানায় নিয়ে যায় বলে জানা গেছে।

ভুক্তভোগী নারীকে আহত অবস্থায় খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ওই নারীর শিশু সন্তানটিও গুরুতর আঘাত পাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকেও খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বলেন, পুলিশ ও সেনাবাহিনী যৌথভারে ধর্ষক অভিযোগকারীকে আটক করা হয়েছে। মহালছড়ি থানার তদন্ত সাপেক্ষে বিহিত ব্যবস্থা গ্রহন করবে। ভিকটিম কেউ লিখিত অভিযোগ করলে সেটি আমলে নিয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews