1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা সবাই ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পিকে হালদারসহ ৩ জন জামিন পেলেন

  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৮ গননা করুন

একতা ডেস্কঃ অবশেষে জামিন পেলেন বাংলাদেশ থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারতে পলাতক পি কে হালদার ও তাঁর দুই সহযোগী। আজ ২০ ডিসেম্বর, শুক্রবার কলকাতার নগর ও দায়রা আদালতের সিবিআই বিশেষ কোর্টের বিচারক তাদের ১০ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে জামিন মঞ্জুর করেন।

ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী বলেন, বাংলাদেশে পি কে হালদার দণ্ডপ্রাপ্ত হলেও সংশ্লিষ্ট নথিপত্র আদালতে উপস্থাপন করতে না পারার কারণে বিচারক তাঁকে জামিন মঞ্জুর করেন। পিকে হালদারের আইনজীবী বিশ্বজিৎ মান্না আদালতে যুক্তি দেন, তাঁর মক্কেল ইতিমধ্যে সাজার এক-তৃতীয়াংশ সময় কারাগারে কাটিয়েছেন, যা ভারতের আইনি কাঠামো অনুযায়ী জামিন পাওয়ার যথেষ্ট কারণ। পি কে হালদার ছাড়াও তাঁর দুই ভাগনে স্বপন মিস্ত্রি ও উত্তম মিস্ত্রিও জামিন পেয়েছেন। এর আগে কলকাতা হাইকোর্ট থেকে তাঁর আরও দুই সহযোগী ইমন হালদার ও সরমি হালদার জামিন পেয়েছিলেন।

২০২২ সালের ১৩ মে কলকাতার নিউটাউনের বৈদিক ভিলেজ এলাকা থেকে পিকে হালদারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে অশোকনগর থেকে তাঁর ভাই প্রাণেশ হালদার, দুই ভাগনেসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর থেকে পি কে হালদার প্রেসিডেন্সি সেন্ট্রাল জেলে ছিলেন। ইডির পক্ষ থেকে জানানো হয়, পিকে হালদার বাংলাদেশে সাজাপ্রাপ্ত হওয়ায় তাঁর জামিনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তবে আইনজীবীদের মত অনুযায়ী, সাজার সময় পার হওয়ার যুক্তিতে তিনি ভারতের আইনের আওতায় জামিন পান। পি কে হালদার এবং তাঁর সহযোগীদের গ্রেপ্তার থেকে জামিন প্রাপ্তি পর্যন্ত ঘটনাগুলো কলকাতা ও বাংলাদেশের আইনি পরিমণ্ডলে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews