একতা ডেস্কঃ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পিলখানা হত্যাকাণ্ড তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। গতকাল ১৩ জানুয়ারি, সোমবার সেনাসদরে পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানের (অব.) নেতৃত্বে কমিশনের সদস্যরা সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা সেনাবাহিনী প্রধানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
বিশেষ করে, তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনী প্রধান এ তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply