1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

পুতিনকে যুদ্ধ না বাড়ানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

  • সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২২৫ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে ইউক্রেনে যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একীভূত নয়, ইউক্রেন আলাদা রাষ্ট্র হিসেবেই থাকবে। নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীকে পরাজিত করে জয় লাভের মাত্র কয়েক দিনের মধ্যে গত বৃহস্পতিবার ফ্লোরিডার মার-এ-লাগো থেকে ট্রাম্প একথা বলেছেন। ‘ওয়াশিংটন পোস্ট রবিবার একথা জানিয়েছে।

সংবাদ সংস্থা এএফপি নব নির্বাচিত প্রেসিডেন্টের কোনো প্রতিনিধির তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে পারেনি। ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বেশকিছু লোকের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট আরো জানিয়েছে, ট্রাম্প পুতিনকে স্মরণ করিয়ে দেন যে, ইউরোপে ওয়াশিংটনের বিশাল সারিক বহর পাঠানো পাঠানো হবে। নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ’ করার সমাধান খুঁজে বের করবেন তিনি। এজন্য পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন তিনি। তবে তিনি কিভাবে যুদ্ধ বন্ধ করবেন তার কোনো ব্যাখ্যা দেননি। নির্বাচিত হওয়ার পর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনকে সমর্থন দিবেন। তবে কিভাবে দিবেন সে ব্যাপারেও বিস্তারিত কিছু বলেননি।

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ নাম প্রকাশে অনিচ্ছুক সুত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তারা বলেছেন, ‘তিনি খুব শিগগির ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি প্রস্তাবের ওপর আলোচনার আগ্রহ দেখিয়েছেন। এদিকে ইলন মাস্ক ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন, তিনি স্টার লিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনের প্রতি সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন।

তথ্যসূত্রঃ বাসস

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews