1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রচারণা হয়েছে প্রতিবেশী দেশ থেকে করিডোর নিয়ে

  • বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৫৬ গননা করুন

একতা ডেস্কঃ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান রাখাইন অঞ্চলে মানবিক করিডোর ইস্যুতে প্রচারণা বাংলাদেশ থেকে নয়। বরং প্রতিবেশী দেশ থেকে হয়েছে বলে জানিয়েছেন। ২১ মে, বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে রাখাইন সংকট ও রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, মানবিক করিডোর নিয়ে কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং হবেও না। এটি আমাদের সার্বভৌম সিদ্ধান্ত।

করিডোর তৈরির সিদ্ধান্ত নিলে তার পূর্ণ দায়-দায়িত্ব জাতিসংঘের ওপর থাকবে, বাংলাদেশ কেবল সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও জানান, রাখাইনের ৯০ শতাংশ এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। সে কারণে মিয়ানমারের জান্তা সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে। তিনি বলেন, আরাকান আর্মিও নীতিগতভাবে প্রত্যাবাসনের পক্ষে একমত হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া এগোবে না।

আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি। সেখানে এই সংকট ও সম্ভাব্য করিডোর বিষয়ে আন্তর্জাতিক আলোচনা হতে পারে। এথনিক ক্লিনজিংয়ের বিষয়ে সরকার স্পষ্ট অবস্থানে রয়েছে জানিয়ে ড. খলিলুর রহমান বলেন, আমরা আরাকান আর্মিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, কোনো ধরনের জাতিগত নিধন সহ্য করা হবে না।

একটি প্রশ্নের জবাবে ড. খলিল বলেন, বাংলাদেশ ছাড়া আমার আর কোনো নাগরিকত্ব নেই। আমি আগে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সেখানকার পাসপোর্ট আমার নেই। বিদেশে থাকলেই যদি নাগরিকত্ব হয়, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে। তাই এ ধরনের ভিত্তিহীন কথা বলা ঠিক নয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews