1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

প্রতিমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত ইশরাকের

  • সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩৪ গননা করুন
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

একতা ডেস্কঃ মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ইশরাকের দাবি, মাদকবিরোধী অভিযানে তিনি কোনো ভুল করেননি। তবে তাঁর কর্মকাণ্ডের কারণে সরকারের অর্জন ও কার্যক্রম যেন ম্লান না হয়, সে বিবেচনায় তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। প্রধানমন্ত্রী তাঁর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য হিসেবে গত ১২ তারিখ শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। সেই অনুযায়ী তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

ইশরাক বলেন, গত দুই দিন ধরে একটি বিষয় নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতেই তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, নিজের কারণে সরকারের কর্মকাণ্ড যেন ম্লান না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। তবে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবেন বলেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

ইশরাক আরও বলেন, ঢাকা-৬ আসন ও এর আশপাশের এলাকায় মাদক নির্মূল এবং জনজীবনের অন্যান্য সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি। ভবিষ্যতে কাজের পরিধি বাড়লে অন্য এলাকাতেও এসব বিষয়ে কাজ করার আগ্রহ রয়েছে তাঁর। এ কারণে সোমবার থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন।

পদত্যাগের নির্দেশ নিয়ে আগের খবর

এর আগে রোববার রাতে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে ওই খবরকে গুজব বলে দাবি করেছিলেন ইশরাক।

পরে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, দুপুরে সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেবেন। এরপর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার কথা প্রকাশ্যে জানান তিনি।

সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের ভিড়

ইশরাকের সংবাদ সম্মেলন চলাকালে জাতীয় প্রেসক্লাবের কক্ষে দলীয় নেতাকর্মীদের ভিড়কে কেন্দ্র করে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। সেখানে প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত হন।

পরিস্থিতি নজরে আসার পর ইশরাক মাইকে নেতাকর্মীদের কক্ষ থেকে বেরিয়ে বাইরে অবস্থান করার নির্দেশ দেন। পরে তাঁদের অনেকে কক্ষ ছেড়ে বাইরে চলে যান।

সংবাদ সম্মেলনে ইশরাক আবারও জানান, প্রতিমন্ত্রীর দায়িত্বে না থাকলেও ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূল এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ চালিয়ে যেতে চান তিনি। দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে এই কাজের প্রতি মনোযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews