একতা ডেস্ক: তেল উৎপাদনকারী দেশের সংস্থা ওপেক গতকাল রোববার প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ৮টি ওপেক ও নন-ওপেক তেল উৎপাদক দেশগুলো দিনে ২২ লাখ ব্যারেল স্বেচ্ছায় উৎপাদন হ্রাস ব্যবস্থা ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমান-এই ৮টি ‘ওপেক’ সদস্য দেশ সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ৮টি দেশ আগামী জানুয়ারিতে উৎপাদন হ্রাসের পরিমাণ প্রত্যাহার করবে কিনা- সে সম্পর্কে বলে নি।
তাছাড়া, এ বছরের প্রথম দিকে উৎপাদনের পরিমাণ কোটা অতিক্রম করা দেশগুলোর জন্য ২০২৫ সালের সেপ্টেম্বর আগে তেল উৎপাদনে ভারসাম্যপূর্ণ অবস্থায় আসতে পারবে।
তথ্যসুত্র: সি আর আই

Leave a Reply