1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

প্রবাসীদের জন্য ইলিশ যাচ্ছে সৌদি আরব ও দুবাই

  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীরা বিদেশে বসেই দেশের ইলিশ খেতে পাবেন। দুই দেশের প্রায় ৬৬ লাখ রিয়েল হিরো অর্থাৎ রেমিটেন্স যোদ্ধারা বসবাস করেন। ছাত্র জনতার অভাবনীয় গণঅভ্যুত্থানের সময় রেমিটেন্স যোদ্ধারা ছিলেন অত্যন্ত সক্রিয়। শুধু তাই নয় পাঁচ আগস্টের পরবর্তী ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করেছে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে। রেমিটেন্স যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেওয়ার জন্যই অন্তর্বর্তী সরকার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হাজার হাজার টন ইলিশ রপ্তানি করবে। ১৭ ফেব্রুয়ারি, সোমবার সচিবালয় এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন দেশে কাজ করছেন, দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিদেশের মাটিতে বসে বাংলাদেশের ছাত্র জনতার পাশে ছিলেন তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সীমিত আকারে ইলিশ মাছ রপ্তানির পরিকল্পনা নেয়া হয়েছে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী সর্বাধিক প্রবাসী কর্মজীবী রয়েছেন সৌদি আরবে। তাদের সংখ্যা প্রায় ৪৪ লাখ। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী আছেন প্রায় আরও ২২ লাখ। এই প্রবাসীদের জন্য ইলিশ রপ্তানি করবে অন্তর্বর্তী সরকার। সারা বছর পাঠানোর না গেলেও অধিক ইলিশ প্রাপ্তির সময় প্রবাসীদের জন্য ইলিশ পাঠানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে।

মৎস্যজীবীরা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার সময় সমন্বয়ের দাবি করে আসছিলেন। এবার সেটা হয়েছে। উপদেষ্টা ফরিদা আক্তারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন জেলেসহ সর্বস্তরের মানুষ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews