1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ ভারতের

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৯২ গননা করুন

একতা ডেস্কঃ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি(এনএসসি) কাশ্মীরের পাহেলগাঁও পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতের কড়া প্রতিক্রিয়ার জবাবে বৃহস্পতিবার বৈঠকে বসছে। এই বৈঠকে ভারতের একের পর এক কঠোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পাকিস্তান কীভাবে কৌশলগতভাবে সাড়া দেবে, তা নির্ধারণ করা হবে। ভারতের নেওয়া কঠিন সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা।

এই চুক্তিটি দুই দেশের মধ্যে বহু বছর ধরে চলমান বিরোধের মধ্যেও টিকে ছিল। ভারতীয় কর্মকর্তারা এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছেন এবং অভিযোগ করেছেন যে, সীমান্তপারের সন্ত্রাসে সমর্থন দিচ্ছে পাকিস্তান। তবে, পাকিস্তানের পক্ষ থেকে এই অভিযোগ নাকচ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এনএসসির এই বৈঠকের ডাক দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ। বিষয়টি নিশ্চিত করেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছে, ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় পর্যটকদের ওপর হামলায় প্রাণহানিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। নিহতদের পরিবারদের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্ক এখন আবার ভয়াবহ রকমের উত্তেজনাপূর্ণ দিকে যাচ্ছে।

২০১৯ সালের পুলওয়ামা ও বালাকোট সংকটের পর এত বড় সংকট আর দেখা যায়নি। বিশেষ করে সিন্ধু পানি চুক্তি স্থগিত হওয়ায় ভবিষ্যতে বড় ধরনের পানি-সংক্রান্ত বিরোধ দেখা দিতে পারে। একই সঙ্গে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হলে উত্তেজনা কমানোর পথও বন্ধ হয়ে যেতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews