1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রায় ৮০ বছর পর ব্রহ্মপুত্র হয়ে বাংলাদেশে মিথানল পাঠাবে ভারত

  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৬ গননা করুন

একতা ডেস্কঃ প্রায় ৮০ বছর পর ভারতের আসাম থেকে ব্রহ্মপুত্র নদপথে বাংলাদেশে মিথানল রপ্তানি শুরু হতে যাচ্ছে। প্রথমবারের মতো ডিব্রুগড় থেকে জলপথে আন্তর্জাতিক বাণিজ্যিক পণ্য পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকারি প্রতিষ্ঠান আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেড (এপিএল)।

মিথানল পরিবহনের জন্য আসাম সরকারের অভ্যন্তরীণ জলপরিবহন বিভাগের দুটি কার্গো জাহাজ ইজারা নিয়েছে এপিএল। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

এপিএলের চেয়ারম্যান বিকুল ডেকা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ব্রিটিশ শাসনের অবসানের পর স্বাধীন ভারতে ব্রহ্মপুত্র নদ ব্যবহার করে ডিব্রুগড় থেকে জলপথে বাণিজ্যিক পণ্য পরিবহনের ঘটনা তাঁর জানা নেই।

তিনি জানান, মিথানল পরিবহনের জন্য ইজারা নেওয়া দুটি জাহাজ প্রায় ৩০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। পরে গুয়াহাটির পান্ডু ঘাটে সেগুলো মেরামত করা হয়। ডিব্রুগড়ে উৎপাদিত মিথানল যাতে নদীপথে বাংলাদেশে পাঠানো যায়, সে লক্ষ্যেই জাহাজ দুটি প্রস্তুত করা হয়েছে।

এপিএল চেয়ারম্যানের আশা, এই উদ্যোগের ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে তুলনামূলক কম খরচে পণ্য আমদানি-রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে।

ইতোমধ্যে মিথানল পরিবহনের জন্য প্রস্তুত করা প্রথম কার্গো জাহাজ ‘ডিএলবি পাটকাই’ ডিব্রুগড়ের বগিবিল ঘাটে পৌঁছেছে।

তবে জাহাজটি ঠিক কবে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews