1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

প্রার্থী হিসেবে ট্রাম্প-কমলা ছাড়াও যারা আছেন

  • শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২১৩ গননা করুন

একতা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে ৫ নভেম্বর, মঙ্গলবার। নির্বাচন ঘিরে কয়েক মাস ধরেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দেশটির দুই প্রধান রাজনৈতিক দল ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। সাধারণত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই দুটি দলের প্রার্থীকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়। তবে তারা ছাড়া এবারের নির্বাচনে আরও কয়েকজন প্রার্থী রয়েছেন। চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক।

কর্নেল ওয়েস্টঃ এবছরের যুক্তরাষ্ট্রের নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ৭১ বছর বয়সী শিক্ষাবিদ কর্নেল ওয়েস্ট। তিনি ২০২০ সালের জুন মাসে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন। প্রাথমিকভাবে গ্রিন পার্টি থেকে তিনি মনোয়ন চেয়েছিলেন। পরে শেষ পর্যন্ত তার রানিং মেট মেলিনা আবদুল্লাহর সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। নির্বাচনী প্রচারে ওয়েস্ট গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির সমালোচনা করেছেন। ওই অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতি, ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ ও সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠাসহ উল্লেখযোগ্য সংস্কারের প্রতিশ্রুতির মাধ্যমে প্রচার চালিয়েছেন তিনি।

জিল স্টেইনঃ ৭৪ বছর বয়সী জিল স্টেইন যুক্তরাষ্ট্রের প্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী। তিনি ইসরায়েলের জন্য মার্কিন সমর্থন বাতিল করা, বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা ঋণ বাতিল করার পক্ষে প্রচার চালিয়েছেন। গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভের সময় গ্রেফতার হয়ে খবরের শিরোনাম হয়েছিলেন জিল।

চেজ অলিভারঃ যুক্তরাষ্ট্রের লিবারটেরিয়ান পার্টির মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী হলেন চেজ অলিভার। ৩৯ বছর বয়সী। এই রাজনীতিক একজন সাবেক রেস্তোরী কর্মী। নির্বাচনী প্রচারে তিনি কমলা ও ও ট্রাম্পের সমালোচনা করেছেন। নিজের প্রচারে তিনি অভিবাসন প্রক্রিয়া সহজ করা ও ও যুক্তরাষ্ট্রকে বিদেশি বন্ধ থেকে দূরে রাখার বিষয়ে জোর দিয়েছেন।

ক্লাউদিয়া দে লা ক্রুজঃ ক্লডিয়া দে লা ক্রুজ পার্টি ফর সোশ্যালিজম অ্যান্ড লিবারেশন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী। নিউইয়র্কের সাউথ ব্রঙ্কসে ডোমিনিকান অভিবাসী মা-বাবার ঘরে জন্ম তার। সমাজতান্ত্রিক সংগঠক, শিক্ষাবিদ ও ধর্মতত্ত্ববিদ ক্লাউদিয়া তার নির্বাচনী প্রচারে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের জন্য ক্ষতিপুরণ, মার্কিন সামরিক বাজেট ৯০ শতাংশ কমানোর কথা বলেন। অর্থনৈতিক পণতন্ত্রের প্রচারের জন্য ১০০টি বৃহত্তম করপোরেশন জব্দ করার পক্ষেও প্রচার চালিয়েছেন ক্লাউদিয়া।

রবার্ট এফ কেনেডি জুনিয়রঃ রবার্ট এফ কেনেডি জুনিয়র প্রাথমিকভাবে ডেমোক্র্যাটিক দল থেকে মনোনয়নের জন্য লড়াই করেছিলেন। কিন্তু এখন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন। যদিও তিনি ২০২৪ সালের আগস্টে তার প্রচার স্থগিত করেন ও ট্রাম্পকে সমর্থন দেন। রবার্ট তার প্রচারে সরকারী ব্যয় ও বিদেশি হস্তক্ষেণের মতো বিষয়ের সমাধানে জোর দিয়েছেন।

তথ্যসূত্রঃ সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews