1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

ফাতিমা তাসনিম গণঅধিকার পরিষদ ছাড়লেন

  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৩৭ গননা করুন

একতা ডেস্কঃ ফাতিমা তাসনিম জানান গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য থেকে পদত্যাগ করলেও রাজনীতি ছাড়ছেন না তিনি। জানা গেছে, নতুন দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ফাতিমা। গণমাধ্যমকে ফাতিমা তাসনিম বলেছেন, ‘আগামী ১৭ এপ্রিল ঢাকার বনানীর শেরাটন হোটেলে সকাল ১০টায় আমি নিজেই একটি দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। বিশেষ করে নারীর ক্ষমতায়ন এবং মানুষের অধিকার যেন আপামর জনগণ প্রত্যেকের কাছে যেন পৌঁছে দিতে পারি এটিই হবে আমার নতুন রাজনৈতিক দলের প্রত্যয়, আমাদের মিশন ও ভিশন।

তবে রাজনৈতিক মহলে গুঞ্জন আছে, ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন নতুন দল নিয়ে আসছেন। এই নতুন রাজনৈতিক দলে সদস্য সচিব হতে যাচ্ছেন ফাতিমা তাসনিম। ১৫, মঙ্গলবার গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য থেকে পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে নিশ্চিত করেছেন ফাতিমা তাসনিম। গত ১৩ এপ্রিল তিনি পদত্যাগপত্রটি দপ্তর সম্পাদকের মাধ্যমে গণঅধিকার পরিষদের সভাপতি বরাবর পাঠান। ওই পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমি ফাতিমা তাসনিম গণঅধিকার পরিষদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।

গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ পদে থেকে ফাতিমা তাসনিম ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে রাজপথে সামনে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামের বাসিন্দা মোঃ শাহাবুদ্দিন তালুকদারের মেয়ে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১৪, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থিতার ঘোষণা দিয়েছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews