একতা ডেস্কঃ যশোর জেলার শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ নূর হাসান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল ২৩ এপ্রিল, বুধবার রাত সাড়ে এগারোটার দিকে শার্শা উপজেলা পরিষদের মেইন গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক নূর হাসান যশোর কোতোয়ালি থানার রামনগর (মুড়লী) এলাকার নূর ইসলামের ছেলে।
মাদক পাচারের গোপন খবরে থানার এসআই হযরত আলী ও এএসআই নাজিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা উপজেলা পরিষদের সামানে অভিযান চালিয়ে নূর হাসানকে ১০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদলতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply