1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ফোনে হুমকি অভিনেতা শাহরুখ খানকে মুম্বাই পুলিশের তদন্ত শুরু

  • বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩৩২ গননা করুন

একতা ডেস্কঃ কী চলছে ভারতের বলিউড সিনেমার সেরা সেরা তারকাদের নিয়োসলমন খানের পরে এবার শাহরুখ খান। রায়পুর থেকে হুমকি বার্তা পেলেন অভিনেতা। জানা গেছে, ফইজান নামে এক ব্যক্তির তরফে এই হুমকি ফোন আসে। ঘটনার পরে মুম্বই পুলিশ একটি মামলা দায়ের করেছে। মুম্বই পুলিশের একটি দল ইতিমধ্যেই ছত্তীসগঢ়ে পৌঁছেছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিয়োগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। সূত্রে খবর, ফোনের লোকেশনের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করেছে মুম্বই পুলিশ। কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। এই কৃষ্ণসারকেই পবিত্র মনে করেন বিশ্লোই সম্প্রদায়ের মানুষ। তাই সলমনের উপর হামলা করতে অনড় তাঁরা। নানা ভাবে হুমকি দিয়েছেন তাঁকে। এমনকি, সলমনের ঘনিষ্ঠরাও যে নিরাপদে নেই, সেই হুমকিও এসেছে বিশ্লোইদের তরফ থেকে। গত ১২ অক্টোবর সলমনের ঘনিষ্ঠ প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয়। তার পরে নিরাপত্তা বাড়ানো হয়েছে সলমনের। এ বার হুমকি এল শাহরুখের কাছে।

২ নভেম্বর শাহরুখের জন্মদিন ছিল। প্রতি বছর জন্মদিনের রাতে মন্নতের ছাদে এসে অনুরাগীদের দেখা দেন তিনি। কিন্তু এ বার ব্যতিক্রম হয়েছে। প্রকাশ্যে আসেননি তিনি। বরং কড়া নিরাপত্তায় ঘেরা ছিল তাঁর বাড়ি। বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেই দিকেও নজর রেখেছিলেন নিরাপত্তারক্ষীরা। এর আগে ২০২৩ সালে অক্টোবর মাসে খুনের হুমকি এসেছিল শাহরুখের কাছে। ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবি সফল হওয়ার পরের ঘটনা এটি। ঘটনার পরে মুম্বই পুলিশ শাহরুখকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল। সেই সময় ২৪ ঘণ্টা তাঁর পাশে ছিলেন ৬ জন স্বশস্ত্র নিরাপত্তারক্ষী।

তথ্যসূত্রঃ আনন্দবাজার

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews