1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শালিখায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

বলিউডে যৌন হয়রানির অভিযোগ শরদ কাপুরের বিরুদ্ধে

  • রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩১ গননা করুন
বলিউড অভিনেতা শরদ কাপুর

একতা ডেস্কঃ সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ ওঠে টলিউডের এক পরিচালকের বিরুদ্ধে। এরপর ডিরেক্টরস গিল্ড থেকে তাকে নিষিদ্ধ করা হয়। এ নিয়ে আলোচনা সমালোচনার রেশ না কাটতেই এবার বলিউডে আলোচনায় এসেছে যৌন হয়রানি। বলিউডের অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক তরুণী। সামাজিক মাধ্যম থেকে শরদের সঙ্গে তার পরিচয়। এরপর অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে বাড়িতে ডাকেন অভিনেতা।

৩২ বছর বয়সি ওই তরুণী জানান, তার সঙ্গে শরদের আলাপ হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। বেশ কিছুদিন কথাবার্তার পর শরদ নতুন ছবি নিয়ে কথা বলার জন্য নিজের কার্যালয়ে ডেকে পাঠান তরুণীকে। তিনি জানান, গত ২৬ নভেম্বর শরদের দেওয়া ঠিকানায় পৌঁছে যান। কিন্তু গিয়ে বুঝতে পারেন, সেটি আসলে শরদের অফিস নয়, বাড়ি। তরুণীর দাবি, দরজা খুলতেই শরদের গলা ভেসে আসে। তিনি পরিচারককে নির্দেশ দেন, তরুণীকে শোয়ার ঘরে পৌঁছে দিতে।

সেখানে যাওয়ার পর আপত্তিকর স্পর্শ করেন শরদ। সেখান থেকে কোনোরকমে বেরিয়ে আসেন ওই তরুণী। তবে সন্ধ্যায় শরদ আবার তাকে অশ্লীল বার্তা পাঠান। এরপর ২৭ নভেম্বর মুম্বাইয়ের খার থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। পুলিশ ভারতীয় গণমাধ্যমকে জানায়, শরদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৭৪. ৭৫ ও ৭৯ অনুযায়ী এফআইআর দায়ের হয়েছে।

তরুণী বলেছেন, বলিউডে পরিচিত নাম শরদ কাপুর। ‘জোশ’, ‘এলওসি কারগিল, লক্ষ্য’, ‘দস্তক এর মতো ছবিতে তাকে দেখেছেন তিনি। এছাড়া একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকেও দেখা গিয়েছে তাকে। এ কারণেই শরদকে উপেক্ষা করতে পারেননি তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews