1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

বাঁওড়সহ খাসজলাশয়ে ইজারা বাতিলসহ সামাজিক মালিকানার দাবিতে ঝিনাইদহে

  • মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৩৮ গননা করুন

বিশেষ প্রতিনিধিঃ বাঁওড়সহ খাসজলাশয়ে ইজারা বাতিলসহ সামাজিক মালিকানার দাবিতে বাংলাদেশ বাঁওড় মৎস্যজীবী আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ-মিছিল শেষে সকালে জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে সংগঠনটি। বলুহর, জয়দিয়া, কাঠগড়া, ফতেপুর, মর্জাদ, বেড়গোবিন্দপুরসহ দেশব্যাপী সকল জলমহালে ইজারা পদ্ধতি বাতিল করে প্রথাগত ও ন্যায়সঙ্গত সমাজভিত্তিক সমবায় মালিকানা নিশ্চিতে রাষ্ট্রীয় অর্থায়ন, উৎপাদন অংশীদারিত্ব চুক্তি, রেশন, পেনশন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও যৌথ তদারকিসহ ৪ দফা দাবিতে বাংলাদেশ বাঁওড় মৎস্যজীবী আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মাননীয় জেলা প্রশাসক, ঝিনাইদহ-এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ, বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৩ জুন, মঙ্গলবার সকাল ১১ টায় শহরের ডাঃ কে আহমেদ সড়কস্থ সংগঠনের জেলা কার্যালয়ে থেকে লাল পতাকা মিছিল শেষে পায়রা চত্ত্বরে বাঁওড় মৎস্যজীবী আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক নির্মল হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব সুজন বিপ্লব, ঝিনাইদহ জেলা সংগঠক নিত্য হালদার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি কাজী ফারুক, যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি আবু তোয়াব অপু প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বিক্ষোভ সমাবেশে বলেন, বাঁওড় জলমহালে প্রথাগত ও ন্যায়সঙ্গত সমাজভিত্তিক মালিকানার রাষ্ট্রীয় নিশ্চয়তা বিধানে দীর্ঘদিনের শোষণ-বঞ্চনায় অর্থনৈতিক অভিঘাতে নিঃস্ব, ভূমিহীন, বাঁওড় ভূমিজ মৎস্যজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বর্তমান বাস্তবতায় মাছ উৎপাদনে ৬০ শতাংশ মালিকানা জেলেদের অধিকার ও ৪০ শতাংশ মালিকানা রাষ্ট্রপক্ষে যৌথ উৎপাদন অংশীদারিত্ব চুক্তিনামা বাস্তবায়নে বাঁওড়সহ জলমহালে সমাজভিত্তিক সমবায় মালিকানার ৪ দফা দাবিসমূহ অবিলম্বে না বাস্তবায়ন না করা হলে জোরদার আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews