1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বাংলাদেশকে ছোট করে বিতর্কিত মন্তব্য করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৯০ গননা করুন

একতা ডেস্কঃ গায়ের জোরে হোক আর বুদ্ধির অভাবেই হোক, বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিতর্কিত ওই মন্তব্যে তিনি বলেছেন, ভারত ছাড়া বাংলাদেশ টিকতে পারবে না। গত ১ ডিসেম্বর, রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনই নাউ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত রবিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে তথাকথিত নৃশংসতার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন। সেদিন তিনি জোর দিয়ে বলেন, ভারতের সমর্থন ছাড়া বাংলাদেশ টিকতে পারে না।

বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করার পাশাপাশি সাহা বাংলাদেশের শাসনব্যবস্থা, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা’ নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি দাবি করে বলেন, ‘ভারত বাংলাদেশকে প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করে, যার মধ্যে রয়েছে বিদ্যুৎ ও অন্যান্য পণ্য। আগরতলা-বাংলাদেশ ট্রেন পরিষেবা এবং মৈত্রী সেতুর মতো পারস্পরিক বাণিজ্য এবং অবকাঠামো প্রকল্প সত্ত্বেও, এই ধরনের ঘটনাগুলো কাজ ব্যাহত করছে এবং ভারসাম্যহীনতা তৈরি করছে। ভারতের সমর্থন ছাড়া বাংলাদেশের টিকে থাকা প্রশ্নবিদ্ধ বলে আমি নিশ্চিত করতে পারি। ভারতের নেতারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার এই ধরনের বিতর্কিত মন্তব্য অবশ্য এবারই প্রথম নয়। এর আগে গত সেপ্টেম্বরের শেষের দিকে তিনি দাবি করেছিলেন, ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নত হবে না। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে ভারতের অবদান মনে রাখা উচিত বলেও সেসময় মন্তব্য করেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews