1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১

বাংলাদেশকে লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে জাতিসংঘের অনুরোধ

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ গননা করুন

একতা ডেস্কঃ মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর নতুন এক দল বাংলাদেশ সীমান্তে আশ্রয় চাইছে। ইতোমধ্যে নতুন করে আসা প্রায় ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গার আশ্রয়ের জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। ২৮ এপ্রিল, সোমবার এ অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন রেফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে তিনি বলেন, গত সপ্তাহে ইউএনএইচসিআর আমাদের একটি চিঠি দিয়েছে। সেখানে রাখাইন থেকে উচ্ছেদ হয়ে আসা নতুন রোহিঙ্গাদের বাংলাদেশে মানবিক আশ্রয় দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তিনি জানান, এসব রোহিঙ্গাদের অনেকেই কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোর পাশে খোলা জায়গায়, স্কুলে কিংবা মসজিদে অস্থায়ীভাবে বসবাস করছেন। রাখাইন রাজ্যে সেনা জান্তা ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের জেরে এ নতুন রোহিঙ্গা ঢল দেখা দিয়েছে।

সংঘর্ষে জান্তা সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়লেও সীমান্ত পাড়ি দিয়ে রোহিঙ্গাদের প্রবেশ থামছে না। নাফ নদী ছাড়াও পাহাড়ি পথ ব্যবহার করে প্রতিদিন নতুন রোহিঙ্গা প্রবেশ করছেন বলে জানিয়েছে একাধিক সূত্র। বাংলাদেশে বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা আশ্রিত রয়েছে। নানা আন্তর্জাতিক তৎপরতা সত্ত্বেও তাদের প্রত্যাবাসন সম্ভব হয়নি। নিরাপত্তা ও অর্থনৈতিক চাপের মধ্যে নতুন রোহিঙ্গা প্রবেশ দেশের জন্য আরও সংকট তৈরি করতে পারে, এমন মত দিয়েছেন বিশ্লেষকরা।

জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) এর আওতায় আন্তর্জাতিক সহায়তা থাকলেও প্রতিশ্রুত বরাদ্দ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ফলে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাও চ্যালেঞ্জের মুখে পড়ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews