1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত

বাংলাদেশিরা ভিসা ছাড়াই ৩৯ দেশে ভ্রমণ করতে পারবে

  • সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৮ গননা করুন

একতা ডেস্কঃ বিশ্বের শক্তিশালী পাসপোর্ট র‍্যাংকিং-এ চার ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। সর্বশেষ সূচক অনুযায়ী, ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯৩তম, যা ২০২৪ সালে ছিল ৯৭তম। আগাম ভিসা ছাড়াই যেসব দেশে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারেন, সেই সংখ্যাটি কমেছে। ২০২৪ সালে ৪২টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা থাকলেও, ২০২৫ সালের সূচকে তা ৩৯টি দেশে নেমে এসেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের আর বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্ট। সিঙ্গাপুরের নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। দ্বিতীয় অবস্থানে থাকা জাপান ও দক্ষিণ কোরিয়ার পাসেপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া যেতে পারবেন ১৯০টি দেশে।

কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়-এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে। বাংলাদেশিরা ভিসা ছাড়া যেতে পারবেন ৩৯টি দেশে।

দেশগুলো হলো, শ্রীলঙ্কা, মাইক্রোনেশিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, গাম্বিয়া, ভুটান, বাহামা দ্বীপপুঞ্জ, সোমালিয়া, বার্বাডোজ, মাদাগাস্কার, বলিভিয়া, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে দ্বীপপুঞ্জ, কমোরো দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মালদ্বীপ, মন্টসেরাত, মোজাম্বিক, নেপাল, নিউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, টিমর-লেস্টে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews