1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বাংলাদেশি কিশোর নিহত ভারতীয় খাসিয়াদের গুলিতে

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৯০ গননা করুন

একতা ডেস্কঃ সিলেটের জৈন্তাপুর সীমান্তে সুপারি আনতে গিয়ে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি কিশোর মো. মারুফ আহমদ (২০) নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মিনাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। মারুফ উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ৪৮ বিজিবির নিয়ন্ত্রণাধীন মিনাটিলা সীমান্ত পিলার ১২৮২/৭-এস দিয়ে সুপারি আনতে মারুফসহ কয়েকজন ভারতে অনুপ্রবেশ করে। এ সময় তারা ভারতের ৬০ গজ অভ্যন্তরে খাসিয়াদের সুপারির বাগানে প্রবেশের পর তাদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে ভারতীয় খাসিয়া এক নাগরিক একনলা গাঁদা বন্দুক দিয়ে গুলি করেন। এ সময় কিশোর মারুফ গুলিবিদ্ধ হন। সঙ্গীরা তাকে নিয়ে এলে পরিবারের লোকজন তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, বিকাল সাড়ে ৪টায় পতাকা বৈঠক করে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি এবং অভিযুক্ত ভারতীয় নাগরিককে আইনের আওতায় আনার জন্য বলা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews