1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেটের জয় উদযাপনে জাতি ঐক্যবদ্ধ বললেন তারেক রহমান

  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ গননা করুন

একতা ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ক্রিকেট দলকে অভিনন্দন জানান। এই সাফল্য বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তর্জাতিক মঞ্চে আরও বড় অর্জনের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। সিরিজে অসামান্য ৩-০ ক্লিন সুইপ করার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, এই অসাধারণ কৃতিত্ব দলের সবার অটুট নিষ্ঠা, ব্যতিক্রমী দলগত কাজ এবং মাঠে অসাধারণ দক্ষতার প্রমাণ। এই ধরনের জয় শুধুমাত্র দলের বা ক্রিকেটারের প্রতিভা প্রদর্শন করে না বরং সারা দেশ জুড়ে লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করে। বাংলাদেশ ক্রিকেটের এই বিজয় উদযাপনে সমগ্র জাতি ঐক্যবন্ধ বলেও মন্তব্য করেছেন তারেক রহমান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews