1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

বাংলাদেশ বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর একটি হতে চায়

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৯৬ গননা করুন

একতা ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশ বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর একটি হতে চায়। তিনি বলেন, বর্তমানে সরকার এ অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগ পরিবেশ গড়ে তুলেছে বাংলাদেশে। এ সরকার বাংলাদেশকে একটি উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে।

২৪ এপ্রিল, বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় কয়েকজন খ্যাতনামা বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন মালদ্বীপের সাবেক উপ-প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার রাজপরিবারের এক সদস্য, মালয়েশিয়ার সাবেক এক মন্ত্রী, কাতারের রাজপরিবারের সদস্য, শীর্ষস্থানীয় ব্যাংকার ও বেশ কয়েকজন ধনাঢ্য প্রবাসী বাংলাদেশি। বৈঠকে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে। সরকার সব ধরনের বিদেশি বিনিয়োগ স্বাগত জানায়।

বাংলাদেশের উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি, ব্যাংকিং এবং পর্যটন খাতে- বিশেষ করে কক্সবাজারের রিসোর্ট এলাকায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন বিনিয়োগকারীরা। প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি বিনিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনার আহ্বান জানান। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews