1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের বাজারভিত্তিক এক্সচেঞ্জ রেট চালুর ঘোষণা

  • বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৩৩ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে বাজারভিত্তিক এক্সচেঞ্জ রেট চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে মার্কিন ডলারের মূল্য নির্ধারণ হবে বাজারের চাহিদা ও যোগানের ওপর ভিত্তি করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, আমরা এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখানে ডলার বাজারকে পুরোপুরি বাজারের হাতে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত।

তিনি বলেন, বাজারভিত্তিক করা হয়েছে ডলারের বিনিময় হার। এতে বাজারে ডলারের সংকট থাকবে না। যদি কোনো বড় ধরনের আন্তর্জাতিক পেমেন্টের প্রয়োজন হয়, তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে সহযোগিতা করা হবে। কিছু অসাধু প্রতিষ্ঠান বাজারকে অস্থির করার চেষ্টা করতে পারে, তবে বাংলাদেশ ব্যাংক তা প্রতিহত করার পূর্ণ সক্ষমতা রাখে। চিন্তার কিছু নেই, আমরা সময়ের অপেক্ষায় ছিলাম, এখন আমরা সম্পূর্ণ প্রস্তুত। ড. মনসুর বলেন, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা এবং চীন আমাদের পাশে আছে। আইএমএফ-এর ১.৩ বিলিয়ন ঋণ ছাড় হলে জুন মাসের মধ্যেই সব ঋণই চলে আসবে।

বাংলাদেশের এক্সচেঞ্জ রেট বাংলাদেশের মাটিতেই নির্ধারণ হবে। অযৌক্তিক দামে ডলার কেনার প্রয়োজন নেই, কারণ বাজারে যথেষ্ট ডলার রয়েছে। আমরা বলেছি, প্রভিশন সংরক্ষণ না করে কেউ এক টাকাও লভ্যাংশ দিতে পারবে না। আগে এটা কার্যকর করা যায়নি, কিন্তু এবার আমরা তা বাস্তবায়ন করেছি।

ব্যাংক রক্ষার জন্য নয়, আমরা এসেছি আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য। যদি প্রয়োজন হয়, দুর্বল ব্যাংকগুলোর মার্জার বা অবসায়ন করা হবে। অনিয়ম পেলে সংশ্লিষ্ট ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews