একতা ডেস্কঃ মোঃ শাহজালাল নামের এক যুবক অন্যের নাম ধারণ করে ১২ বছর ধরে বাংলাদেশ ব্যাংকে চাকরি করেছেন। তিনি চাকরি করছিলেন মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী নামে। এর মধ্যে দুটি পদোন্নতি পেয়ে হয়েছেন যুগ্ম পরিচালকও। তাতে শেষ রক্ষা হয়নি। একটি মামলায় পুলিশি তদন্তে ধরা পড়ার পর গতকাল তার নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। চাচার সহযোগিতায় শাহজালাল ওই নামে এতদিন চাকরি করেছেন। এ ঘটনায় তার চাচা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাহজাহান মিঞাকেও বরখাস্ত করা হয়েছে।
প্রকৃতপক্ষে মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী নামে এক ব্যক্তি ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে চাকরি পান। একই সময়ে বিসিএস প্রশাসন ক্যাডারেও চাকরি হয় তার। তিনি ব্যাংকে যোগদান না করে প্রশাসন ক্যাডারে যোগ দেন। তিনি এখন নারায়ণগঞ্জের এডিসি হিসেবে কর্মরত। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়। আনসারী পরিচয়ে এতদিন চাকরি করা শাহজালালের জাতীয় পরিচয়পত্রে ঠিকানা উল্লেখ আছে গাজীপুর। এ জাতীয় পরিচয়পত্রও পরে জালিয়াতি করে বানিয়েছেন।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বিষয়টি নজরে আসায় তার নিয়োগ বাতিল করা হয়েছে। এখন তার বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নেবে।
Leave a Reply