1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বাংলা ভাষার স্থান দ্বিতীয় পূর্ব লন্ডনে

  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ গননা করুন

একতা ডেস্কঃ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিশ্বের ১০০টিরও বেশি ভাষায় কথা বলা হয়। পাকিস্তান থেকে কলোম্বিয়া, ইরান থেকে ফ্রান্স বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষের উপস্থিতি এখানে রয়েছে। সম্প্রতি ২০২১ সালের আদমশুমারির ভিত্তিতে যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স (ওএনএস) একটি গবেষণা প্রকাশ করেছে। এতে লন্ডনের ৩২টি বরোতে (উপ-অঞ্চল) ইংরেজির পর সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষাগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। তথ্য অনুযায়ী, লন্ডনের ৩২টি বরোর প্রতিটিতে তিন বছর বা তার বেশি বয়সী বাসিন্দাদের প্রধান ভাষার ভিত্তিতে একটি মানচিত্র তৈরি করা হয়েছে। এতে উঠে এসেছে লন্ডনের বহু-সংস্কৃতির প্রকৃতি।

ইংরেজির পর সবচেয়ে বেশি লোক যেই ভাষায় কথা বলে, সেই ভাষা প্রতিটি বরোতে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। এই গবেষণায় দেখা গেছে, রোমানিয়ান এবং স্প্যানিশ ভাষা ইংরেজির পরে ছয়টি বরোতে সবচেয়ে জনপ্রিয়, এর পরের স্থানে রয়েছে বাংলা। মোট ১৩টি ভিন্ন ভাষা লন্ডনের ৩২টি বরোতে ইংরেজির পরে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হিসেবে স্থান পেয়েছে। তবে টাওয়ার হ্যামলেটস বরোতে বাংলা সবচেয়ে বেশি ব্যবহৃত দ্বিতীয় ভাষা। এই বরোর ১০.৯৭ শতাংশ বাসিন্দা বাংলা ভাষায় কথা বলেন। এর মধ্যে সিলেটি ও চাটগাঁইয়া উপভাষার প্রাধান্য রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews