1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবায় সেনা জোনের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে

  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৭৯ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ বাঘাইহাট জোনের উদ্যোগে বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের জন্য বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সকাল থেকে দিন ব্যাপি পর্যন্ত অনুষ্ঠিত সেশনে ক্যাপ্টেন লাবনী আক্তার, মেডিকেল অফিসার, এমডিএস, খাগড়াছড়ি-এর নেতৃত্বে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়।

সেশনে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মাসিক স্বাস্থ্য পরিচর্যা ও প্রয়োজনীয় করণীয়, পুষ্টিকর খাবার গ্রহণ ও সুষম খাদ্যাভ্যাস, মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় কিশোরীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে চলা, পুষ্টিকর খাবার গ্রহণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাঘাইহাট জোনের এমন উদ্যোগ কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সুস্থ ও নিরাপদ জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews