1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বাশার আল-আসাদের বাবার কবরও জ্বালিয়ে দেয়া হলো

  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশে শেখ হাসিনার কৃত কর্মের জন্য তার বাবা শেখ মজিবুর রহমানের মূর্তি ভেঙে দেয়া হলো।

তেমনটি সিরিয়াতেও ঘটে গেল। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফেজ আল-আসাদের কবরে আগুন দিয়েছেন বিদ্রোহীরা। হাফেজ আল-আসাদ নিজেও সিরিয়ার একজন স্বৈরশাসক ছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে ১ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, পশ্চিম সিরিয়ার লাতাকিয়া প্রদেশে হাফেজ আল-আসাদের জ্বলন্ত কবরের পাশে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন বিদ্রোহী যোদ্ধা। সে সময় আসাদের বাবার কবরের একাংশ আগুনে জ্বলছিল। সেখানে থাকা একটি কফিনও

আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, কফিনটি হয়ত ওই কবর থেকেই তোলা হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়।

আসাদের বাবা ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ার ক্ষমতায় ছিলেন। তাকে লাতাকিয়ার কারদাহাতে পরিবারের পৈতৃক সমাধিতে দাফন করা হয়। তার মৃত্যুর পর সিরিয়ার ক্ষমতার মসনদে বসেন বাশার আল-আসাদ। ক্ষমতার প্রথম দিকে দেশটিতে ব্যাপক সংস্কারের পথে এগোলেও পরবর্তীতে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসকে পরিণত হন। যা তাকে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে। হাফেজ আল-আসাদের কবর বিশাল উঁচু কাঠামোর নিচে অবস্থিত। জটিল স্থাপত্য নকশায় তৈরি এই কবরের বাইরের অংশ পাথরে খোদাই করা। সেখানে বাশার আল-আসাদের ভাই বাসেলসহ আসাদ পরিবারের অন্যান্য সদস্যদেরও কবর রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews