একতা ডেস্কঃ বিএনপির মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের সঙ্গে। গতকাল শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন তারা। মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা
ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিরা।
সভায় মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে সব নাগরিকের বসবাসে সমান সুযোগ তৈরি করে দিতে হবে। সেই লক্ষ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনারা নিজ নিজ জায়গায় থেকে কাজ করে যাবেন।

Leave a Reply