একতা ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার প্রস্তুতি নিয়ে যৌথসভায় বসছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দলটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শনিবার বাদ মাগরিব ৬টা ৩০ মিনিট গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে যৌথ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Leave a Reply