1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাস হলো ভারতের লোকসভায়

  • শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২০৫ গননা করুন

একতা ডেস্কঃ ভারতের লোকসভায় দেশটির মুসলিমদের দান করা শত শত কোটি টাকার ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা পরিবর্তন করতে আনা একটি সংশোধনী বিল পাস করা হয়েছে। বুধবার রাতে টানা ১২ ঘণ্টার তর্ক-বিতর্কের পর বিলটি ২৮৮-২৩২ ভোটে পাস হয়। এখন এটি রাজ্যসভায় যাবে। সেখানেও পাস হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হবে। বিজেপি সরকার বলছে, এই বিলটি আইনে পরিণত হলে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে। তবে বিরোধী দল এবং বেশিরভাগ মুসলিম সংগঠন বলছে, এটি সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার খর্ব করার উদ্দেশ্যে আনা হয়েছে। বিলটি প্রথম লোকসভায় তোলা হয়েছিল গত বছরের অগাস্টে। তবে পরে এটি যৌথ পার্লামেন্টারি কমিটির (জেপিসি) কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়।

বুধবারের পাস হওয়া সংস্করণে কিছু পরিবর্তন আনা হয়েছে, তবে বিরোধীরা বলছেন, এসব পরিবর্তন বিজেপি এবং এর মিত্রদের প্রস্তাব অনুযায়ী হয়েছে। বিরোধীরা মনে করছে, নতুন বিলটি ওয়াকফ আইনকে দুর্বল করবে এবং ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করার পথ তৈরি করবে। কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়ো বলেছেন, বিরোধীরা ঐক্যবদ্ধভাবে বিলটির বিরুদ্ধে লড়াই করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিলের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় কার্যক্রমে হস্তক্ষেপ করা হবে না। বরং বিরোধীরা বিভ্রান্তি তৈরি করে সংখ্যালঘুদের আতঙ্কিত করছে। নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের গঠনতন্ত্রে পরিবর্তন, অমুসলিমদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তি এবং ওয়াকফ সম্পত্তি নির্ধারণে সরকারের এখতিয়ার দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে অমিত শাহ স্পষ্ট করেছেন যে, ওয়াকফ বোর্ডে কোনো অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাব নেই।

কেন্দ্রীয় সরকারের হিসাবে, বর্তমানে দেশজুড়ে ৮ লাখ ৭২ হাজার ৩৫১টি ওয়াকফ সম্পত্তি রয়েছে, যার আওতায় ৯ লাখ ৪০ হাজার একর জমি রয়েছে। এসব সম্পত্তির মোট আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার কোটি রুপি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews