1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বিপ্লবী দার্শনিক মাও সেতুংয়ের জন্মদিন আজ

  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ গননা করুন
মার্কসবাদী দার্শনিক পণ্ডিত চীনা বিপ্লবী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা মাও সেতুং।
মার্কসবাদী দার্শনিক পণ্ডিত চীনা বিপ্লবী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা মাও সেতুং।

একতা ডেস্কঃ আজ মার্কসবাদী দার্শনিক পণ্ডিত চীনা বিপ্লবী তাত্ত্বিক ও রাজনৈতিক নেতা মাও সেতুংয়ের জন্মদিবস। ১৯৪৯ সালে সমাজতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পর থেকে ১৯৭৬ সালে মৃত্যুর আগ পর্যন্ত চীন শাসন করেন তিনি। তিনি চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। মার্কসবাদ-লেনিনবাদে তার তাত্ত্বিক অবদান, সমর কৌশল এবং তার কমিউনিজমের নীতি এখন একত্রে ‘মাওবাদ’ নামে পরিচিত। তিনি ১৮৯৩ সালের ২৬ ডিসেম্বর চীনের হুনান প্রদেশের শাং তান জেলার শাউ শাং চুং গ্রামের কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।

মাও সেতুং-এর নাম ছিল মাও জেন শেং (শুন সেন)। ১৯০১ সালে ৮ বছর বয়সে মাও গ্রামের পাঠশালায় ভর্তি হন এবং ১৩ বছর বয়স পর্যন্ত ওই পাঠশালায় লেখাপড়া করেন। ১৯০৬ সালে মাওয়ের গ্রামের পড়াশোনা শেষ হয়। এরপর তার বাবা তাকে সৈন্যদলে ভর্তি করানোটাকে লাভজনক মনে করেন। তার আগে মাওয়ের সঙ্গে ১১-১২ বছরের একটি মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয়। ১৯২৯ সালের জানুয়ারিতে মাও সেতুং এবং চু দুই হাজার লোক ও পেং দ্বারা সরবরাহিত আরও ৮০০ লোকের ঘাঁটি সরিয়ে নিয়েছিল এবং তাদের সেনাবাহিনীকে দক্ষিণের জিয়াংসির টলু ও জিনফেংয়ের আশপাশে নিয়ে যায়। ১৯৩০ সালের ফেব্রুয়ারিতে মাও তার নিয়ন্ত্রণাধীন অঞ্চলে দক্ষিণ-পশ্চিম জিয়াংসি প্রাদেশিক সোভিয়েত সরকার তৈরি করেছিলেন। গণপ্রজাতন্ত্রী চীন ১৯৪৯ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ছিল দুই দশকেরও বেশি গৃহযুদ্ধ এবং আন্তর্জাতিক যুদ্ধের চূড়ান্ত পরিণতি। মাওয়ের বিখ্যাত উক্তি ‘চীনা জনগণ উঠে দাঁড়িয়েছে। ১৯৭৬ সালের ৯ সেপ্টেম্বর মাও সেতুং মারা যান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews