1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

বিশ্বে প্রথম প্রধানমন্ত্রী ও মসজিদের ইমাম একসঙ্গে পালিয়েছেন

  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ গননা করুন

একতা ডেস্কঃ দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, “পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোনো গণঅভ্যুত্থানের পর গণরোষের মুখে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছেন। ছাত্র-জনতা সেটি করে দেখিয়েছে।” গতকাল ২২ ডিসেম্বর, রবিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে দুদক কাজ করে যাবে।” তিনি আরও বলেন, “দুদকের কার্যক্রমের গতি বেড়েছে এটি আপনারাই (সাংবাদিক) লিখেছেন। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। সেই দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি। আমরা কোনো লুকোচুরি করব না। সময়মতো সবকিছুই সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে।” “পুলিশ মামলা করার পর সত্য উদঘাটন করে। আর দুদক সত্য উদঘাটনের পর মামলা করে। এজন্য আমাদের মামলাগুলো যাতে জনপ্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেটিই আমরা নিশ্চিত করতে চাই।” “দুদক কীভাবে কাজ করবে সে বিষয়ে আইনগত একটি কাঠামো রয়েছে। সেই আইনের সীমার মধ্যেই আমরা আমাদের সব দায়িত্ব পালন করব।” “এটি কোনো অসমীচীন মন্তব্য নয়। অতীতে বাংলাদেশ এমন দৃশ্যই দেখেছে। তবে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে, যা জনগণের প্রত্যাশা পূরণের জন্য প্রতিষ্ঠিত হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews