একতা ডেস্কঃ পৃথক দুটি ড্রোন দুর্ঘটনা শব্দ আতংকে ৪১ জন মুসল্লী আহত হয়েছেন টঙ্গীর বিশ্ব ইজতেমায় আখেরী মোনাজাত চলাকালে। রবিবার মোনাজাতের সময় একটি ড্রোন বিকট শব্দে আছড়ে পড়ে ইজতেমা ময়দানের বিদেশি কামরার টিনের চালার উপর। অপর ড্রোনটি দুর্ঘটনায় কবলিত হয় টঙ্গী মেডিকেল গেটের সামনে। বোমা আতংকে দৌড়ে নিরাপদ সহনে ছুটতে গিয়ে মুসল্লীরা আহত হন।
স্টেশনরোডের মেডিকেল গেটের সামনে ড্রোন দুর্ঘটনায় আহত হন ৪১ জন মুসল্লী। দ্বিকবিদিক ছুটাছুটি করতে গিয়ে ড্রেন ও রাস্তায় পড়ে গিয়ে আহতের ঘটনা ঘটে। টঙ্গী মেডিকেলে আহত ৪১ জন চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জনকণ্ঠে জানিয়েছেন। আহতরা হাত পা মুখমন্ডলে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হয়েছেন। টঙ্গী হাসপাতালের সামনের ড্রোনটি আকাশে উড়াকালে খেলনা গ্যাস বেলুনের উপড় আছড়ে পড়লে গ্যাস বেলুনগুলো বিকট শব্দে বিস্ফোরিত হতে থাকলে চতুর্দিকে আতংক ছড়িয়ে পড়ে। নিরাপদ স্হানে দৌড়ে ছুটাছুটি করতে গিয়ে এরা আহত হন।

Leave a Reply