1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বীর্য বিক্রি করে মাসে আয় ৭ লাখ টাকা

  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৩১ গননা করুন

একতা ডেস্ক: ভারতের হরিয়ানার কৃষি মেলায় ঝড় তুলছে কালো রঙের একটি মহিষ। আনমোল নামের ১ হাজার ৫০০ কেজির এই মহিষটির দাম ২৩ কোটি রুপি পর্যন্ত উঠেছে। তবে তা সত্ত্বেও এটিকে বিক্রি করবেন না তার মালিক। মহিষটির বীর্য বিক্রি করেই মাসে ৪ থেকে ৫ লাখ রুপি (৭ লাখ টাকা) আয় করছেন তিনি। শক্তি সামর্থ্য এবং আকারের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচিত হচ্ছে মহিষটি। মহিষটির খাবার-দাবারও রাজকীয়। মহিষটির মালিক এটির খাবারের পেছনে প্রতিদিন দেড় হাজার রুপি খরচ করেন।

আনমোলের খাবার তালিকায় রয়েছে ড্রাই ফ্রুট, উচ্চ ক্যালরিযুক্ত খাবার। মহিষটি প্রতিদিন ২৫০ গ্রাম বাদাম, ৩০টি কলা, ৪ কেজি ডালিম, ৫ কেজি দুধ এবং ২০টি ডিম খায়। এছাড়া এটিকে খেতে দেওয়া হয় অয়েল কেক, সবুজ পশুখাদ্য, ঘি, সয়াবিন ও ভুট্টা। এসব খাবার খাওয়ায় বিভিন্ন মেলা ও প্রজননের জন্য সবসময় প্রস্তুত থাকতে পারে মহিষটি। মহিষটিকে প্রতিদিন দুইবার গোসল করানো হয়। গোসল শেষে বাদাম ও সরিষার তেল মেখে দেওয়া হয় শরীরে। আনমল নামের এই মহিষটির মা দিনে ২৫ লিটার দুধ দিত।

মহিষটির এত দাম হওয়ার মূল কারণ হলো এটির বীর্য। সপ্তাহে দুইবার এটির বীর্য সংগ্রহ করা হয়। আর ব্রিডারদের কাছে এগুলো বিক্রি করে প্রতিমাসে আয় হয় ৪ থেকে ৫ লাখ রুপি।

তথ্যসূত্রঃ বাংলাদেশ বুলেটিন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews