1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

বুদ্ধিজীবীদের ভারতীয়রাও হত্যা করেছে বললেন জবি অধ্যাপক

  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ গননা করুন

একতা ডেস্কঃ ইতিহাসের অজানা পাতা খুলে দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের হত্যায় রাজাকার, আল-বদরদের পাশাপাশি ভারতীয়দেরও ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও জাতীয়তাবাদী শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। ১৪ ডিসেম্বর, শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ছাত্রদল শাখার সভাপতি আসাদুজ্জামান আসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রইছ উদ্দীন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার দ্বারপ্রান্তে এসে আমাদের সূর্যসন্তানদের হত্যা করা হয়। আমরা বলি, যুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও তাদের সঠিক তালিকা করতে পারিনি। যারা দেশ স্বাধীন হওয়ার পর নেতৃত্বে এসেছিলেন। তাদের ওপরই এ দায় সবচেয়ে বেশি। এই দেশ স্বাধীন করেছিল আপামর জনতা, অথচ এর পুরো ক্রেডিট দেওয়া হয়েছে একজন ব্যক্তিকে। আমাদের শহীদ বুদ্ধিজীবীদের শুধু রাজাকার, আল-বদররা নয়, ভারতীয়রাও হত্যা করেছে।” সভাপতির বক্তব্যে ছাত্রদল শাখার সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সর্বদা প্রস্তুত।” আলোচনা সভায় আরও বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মো. নাসির উদ্দীন, ইতিহাস বিভাগের শিক্ষক ড. নাসির আহমেদ, এবং শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইব্রাহিম কবির মিঠু। এসময় অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews