1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

বৈশ্বিক প্রবৃদ্ধির হার হুমকির মুখে ট্রাম্পের শুল্কনীতিতে

  • বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৯১ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে। ওই দিন শপথ নিয়েই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেন তিনি। এরপর একের পর এক সিদ্ধান্ত নিতেই থাকেন ট্রাম্প। এসবের মধ্যে অন্যতম হলো বিশ্বজুড়ে বিভিন্ন পণ্যে শুল্ক বসানো। এতে টালমাটাল অবস্থায় পড়ে যায় সারা বিশ্বের অর্থনীতি। তার এই অনিয়ন্ত্রিত শুল্ক আরোপের ফলে এ বছর বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতির হবে বলে সতর্ক করেছে অর্থনীতি বিষয়ক শীর্ষস্থানীয় একটি আন্তর্জাতিক সংস্থা।

বিশ্ব অর্থনীতির অগ্রগতি বিষয়ক পর্যবেক্ষক সংস্থা অরগানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) জানিয়েছে, এ বছর বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির হার নেমে ২ দশমিক ৯ শতাংশে দাঁড়াবে, যা আগের পূর্বাভাসের চেয়ে ৩ দশমিক ১ শতাংশ কম। প্রবৃদ্ধি হ্রাসের ক্ষেত্রে বাণিজ্যের গতি রোধ করাকে উল্লেখযোগ্য বাধা হিসেবে দায়ী করেছে সংস্থাটি। সতর্ক করে বলেছে, বিশ্বজুড়ে এবার অর্থনৈতিক সম্ভাবনা আরও দুর্বল হবে।

জানুয়ারিতে পুনরায় ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের বহু দেশের ওপর পারস্পরিক শুল্কহার বৃদ্ধি করেছেন ট্রাম্প। তার অর্থনৈতিক কাঠামো বাস্তবায়নের ফলে বিশ্ব বাণিজ্যে অপ্রত্যাশীতভাবে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওইসিডি- এর প্রধান অর্থনীতিবিদ অ্যালভারো পেরেইরা বলেছেন, আমরা সাধারণত সকলের জন্যই এই প্রবৃদ্ধি হ্রাসের পূর্বাভাস দিয়েছি। অতীতে আমরা যে পূর্বাভাস দিয়েছি এবার প্রবৃদ্ধির হার আরও নিচে নামবে এবং কর্মসংস্থানের সুযোগও কম সৃষ্টি হবে।

যুক্তরাষ্ট্রও প্রবৃদ্ধি হ্রাসের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব অর্থনীতির পর্যবেক্ষক এই সংস্থা। বলেছে, যেখানে আগের পূর্বাভাসে ২ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হ্রাসের কথা বলা হয়েছিল তা আরও কম হবে। এ বছর যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১ দশমিক ৬ শতাংশে নেমে আসবে। ২০২৬ সালেও এমন বৈরী পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্রেও মূল্যস্ফীতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যদিও নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প এই মূল্যস্ফীতি কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews