1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মা ও শিশুর নিরাপদ স্বাস্থ্যসেবায় সেনা জোনের ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে শিশুদের অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শালিখায় অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা শালিখায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে উদ্বোধন হলো সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ মহালছড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে গোয়ালঘরে আগুন, বিদ্যুৎস্পৃষ্টে ৩ গরুর মৃত্যু নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‍্যালীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সার কারসাজিতে কঠোর হুঁশিয়ারি নিতাই রায় চৌধুরীর মহালছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা! সেনা জোনের সার্বিক সহায়তা

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের জাতীয় বীর ঘোষণায় হাইকোর্টের রুল

  • মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩৬ গননা করুন

একতা ডেস্কঃ জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শহীদ হওয়া বীরদের ‘জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার, বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

একই সঙ্গে আহতদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি কেন দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। এ ছাড়া একাত্তরের মুক্তিযোদ্ধারা যেসব সুবিধা পান, ২৪-এর গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদেরও কেন একই সুবিধা দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

পাশাপাশি নিহতদের পরিবারকে কেন পুনর্বাসনের নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী তৈমূর আলম খোন্দকার এ রিট করেছেন। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গায়েবি মামলা দায়ের করায় জড়িতদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় কমিশন গঠন করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া

হয়েছে। এছাড়া গায়েবি মামলার শিকার হওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

এদিন বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews