1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে খাগড়াছড়ির মহালছড়িতে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শালিখায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি,পতাকা উত্তোলন ও আলোচনা অনুষ্ঠিত ফরিদপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ বিভিন্ন কর্মসূচীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ শালিখায় ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র‍্যালি মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জন নিহত

  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২১৩ গননা করুন

একতা ডেস্কঃ ব্রাজিলে চলতি বাস খাদে পড়ে নিহত হয়েছে ২৩ জন। স্থানীয় সময় ২৪ নভেম্বর, রবিবার দেশটির অ্যালাগোস রাজ্যের দুর্গম একটি পাহাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে আঞ্চলিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর এএফপির।

উদ্ধারকর্মীরা জানান, ঘটনাস্থলেই ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। উনিয়াও দোস পালমারেস শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে অ্যালাগোস রাজ্য সরকার এ তথ্য নিশ্চিত করেছে। নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারেও তৎপর ছিল পুলিশ ও উদ্ধারকর্মীরা। রাজ্য সরকার জানিয়েছে, ২০ মিটারের বেশি (৬৫ ফুট) গভীর খাদে পড়েছিল বাসটি।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা জানিয়েছেন, হতাহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা এবং সেবা দেবে কর্তৃপক্ষ। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। ভয়াবহ এই দুর্ঘটনার পর তিন দিনের শোক ঘোষণা করেছেন অ্যালাগোস রাজ্যের গভর্নর পাওলো দাস্তাস।

এ সময় ওই বাসটিতে ৪০ জন আরোহী ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews