1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে দুই পক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ৩০

  • বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২০৯ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় পূর্ববিরোধের জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের চানমনিপাড়া ও মোঘলটুলা গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন ইউএনও মোশাররফ হোসাইন ও ওসি রফিকুল হাসান। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ওসিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, মোবাইলের চার্জার কেনাবেচা নিয়ে কয়েক মাস আগে দুই গ্রামের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তারই জেরে গতকাল সন্ধ্যায় চানমনিপাড়ার হালিমা বেগম ও তাঁর ছেলে সাইফুলের সঙ্গে মোঘলটুলার তৌহিদ মিয়ার কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।

কিছুক্ষণ পর দুই পক্ষ লাঠিসোঁটা, দা, বল্লম ও ইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অন্ধকারে অনেকেই হাতে টর্চলাইট নিয়ে হামলায় অংশ নেয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে ইউএনওর হাঁটুতে এবং ওসির চোখের ওপরে আঘাত লাগে। ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, ‘সরাইল থানার ওসি রফিকুল হাসান ঘটনাস্থলে গুরুতর আঘাত পেয়েছেন। তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।’

উপজেলা নির্বাহী অফিসার মোশাররফ হোসাইন বলেন, কয়েক দিন আগে সরাইলে সংঘর্ষে একজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনা আমি মেনে নিতে পারিনি। সংঘর্ষের ঘটনা শুনে না গিয়ে পারলাম না। কথায় কথায় সংঘর্ষের সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews