1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

ব্রিটিশ প্রধানমন্ত্রী হামাসের পক্ষ নিয়েছেন বললেন নেতানিয়াহু

  • শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৪৫ গননা করুন

একতা ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার হামাসের পক্ষ নিয়েছেন বলে অভিযোগ করেছেন। তিনি ফ্রান্স ও কানাডার নেতাদের বিরুদ্ধেও হামাসকে সমর্থনের অভিযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের কর্মীদের ওপর হামলা নিয়ে নেতানিয়াহু বলেন, মার্ক কার্নি ও ইমানুয়েল ম্যাক্রোঁ চান হামাসের সদস্যরা টিকে থাকুক। ডাউনিং স্ট্রিট নেতানিয়াহুর ওই অভিযোগের বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ওয়াশিংটন ডিসির ওই হামলাতে কিয়ার স্টারমারের নিন্দার বিষয়টি উল্লেখ করা হয়েছে। একটি পোস্টে কিয়ার স্টারমার ইহুদি-বিদ্বেষের নিন্দা করেন এবং এটি নির্মূলের কথা বলেন। সোমবার গাজায় বর্ধিত আগ্রাসন ও উপত্যকাটিতে মানবিক সহায়তা উপকরণ পৌঁছাতে বাধা দেওয়ায় ইসরায়েলের সমালোচনা করে ব্রিটেন, ফ্রান্স ও কানাডা। এছাড়া ইসরায়েল যদি আগ্রাসন না থামায় তাহলে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার হুমকিও দেওয়া হয়।

নেতানিয়াহু বলেন, হামাস যখন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছে তখন বলতেই হয় আপনারা ন্যায়বিচারের পক্ষে নন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews