1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভরা রাস্তায় ভিডিও শুটের মাঝে শ্লীলতাহানির অভিযোগ ইনফ্লুয়েন্সারের

  • বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩২৪ গননা করুন

একতা ডেস্কঃ একেবারে দিনে দুপুরে ভরা রাস্তায় ভিডিও শুট করছিলেন। আচমকা শ্লীলতাহানির শিকার সোশ্যাল মিডিয়ার এক জনপ্রিয় ইনফ্লুয়েলার। সম্প্রতি লাইভ করে ব্যস্ত রাস্তায় ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেন তরুণী। যা হু-হু করে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এরপরই কড়া পদক্ষেপ নেয় পুলিশ।

একটি ভাইরাল ভিডিওতে তরুণী জানান, বেঙ্গালুরুর রাস্তায় মহিলারা আর কেউ নিরাপদ নন। সম্প্রতি একটি রিল ভিডিও শুট করার সময় শ্লীলতাহানির শিকার হন তিনি। দশ বছরের এক নাবালক তাঁর শ্লীলতাহানি করে। তরুণী জানিয়েছেন, ভিডিও শুটেই তাঁর মনোযোগ ছিল। উল্টোদিক থেকে নাবালক সাইকেল চালিয়ে আসছিল। তাঁকে দেখে খানিকটা দূরে গিয়ে আবারও তরুণীর দিকেই ফিরে আসে নাবালক। এরপর অশালীন আচরণ করে। এর প্রতিবাদ করলেই কটূক্তি করে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তরুণীর চিৎকারে রাস্তাঘাটে বহু পথচলতি মানুষ জড়ো হন। কিন্তু কেউই নাবালককে কিছু বলেননি। তরুণীর অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ থাকা সত্ত্বেও নাবালক বলেই তাকে ক্ষমা করার আর্জি জানান স্থানীয়রা। অনেকের দাবি, ভুলবশত নাৰালক এমন আচরণ করেছে। তার বিরুদ্ধে কোনও পদক্ষেপের প্রয়োজন নেই।

ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন তরুণী। ভিডিওতে ঘটনাটি জানানোর সময়েই কান্নায় ভেঙে পড়েন। তখনও এফআইআর দায়ের করেননি। কিন্তু ভিডিও ভাইরাল হতেই তৎপর হয় পুলিশ। অভিযুক্ত নাবালককে আটক করে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। ঘটনার তদন্ত জারি রয়েছে।

তথ্যসূত্রঃ আজকাল

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews