একতা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার জন্য তহবিল দেয়ার অভিযোগে ফের ইউএসএআইডি’র সমালোচনা করেছেন। মার্কিন পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক থেকে ভারত উপকৃত হওয়ার পরও কেন তাদের সহায়তা দেয়া হয়েছে, সেই প্রশ্নও রাখেন তিনি। খবর এনডিটিভি’র। গতকাল রবিবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) ভাষণ দেয়ার সময় এসব কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতকে নির্বাচনে সাহায্য করার জন্য ১৮ মিলিয়ন ডলার। কেন! আমরা নির্বাচনের জন্য ভারতকে টাকা দিচ্ছি। তাদের টাকার দরকার নেই। তিনি বলেন, ভারত আমাদের কাছ থেকে অনেক সুবিধা নেয়।
গত শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ইউএসএআইডি’র অনুদান প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্রের এই অনুদান সংস্থাকে সরল বিশ্বাসে কাজ করতে দেয়া হয়েছিল। কিন্তু এখন তা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বক্তব্য উদ্বেগজনক।

Leave a Reply