1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারে হামলা ও বিভেদ বাড়ছে

  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৪ গননা করুন

একতা ডেস্কঃ পতিত স্বৈরাচার হাসিনার সরকারের পতনের পর কিছু ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্যপূর্ণ ভুল তথ্যে ভরা মন্তব্য ও রাজনৈতিক বক্তৃতা বাড়ছে। যা বাংলাদেশবিরোধী মনোভাবকে উসকে দিচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশ-ভারত মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিএনপির নেতা এই ফেসবুক স্ট্যাটাস দেন। তার মতে, এসব অপপ্রচারের প্রভাবে সর্বশেষ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। এমন ঘটনা প্রতিবেশীদের মধ্যে বিভাজন ও বিভেদ সৃষ্টি করে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক স্টেকহোল্ডাররা অবশ্যই স্বীকার করবেন যে প্রায় ২০ কোটি জনসংখ্যার অস্থিতিশীল বাংলাদেশ তারা দেখতে চান না। তিনি আরও জানান, হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার কারণ কী, তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে কী ঘটছে এবং কোনো বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক দলের বাইরে গিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে জনগণের মধ্যে সম্পর্ক স্থাপন করা কেন অপরিহার্য তা বস্তুনিষ্ঠভাবে বোঝা গুরুত্বপূর্ণ।

বাংলাদেশীদের সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন, কিন্তু আমরা ধর্মীয় সম্প্রীতি ও আঞ্চলিক সার্বভৌমত্ব বজায় রেখেছিলাম। যা ভবিষ্যতেও রাখা হবে। যেখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews