একতা ডেস্কঃ ভারতীয় অঙ্গরাজ্য জম্মু-কাশ্মীরের পুঞ্চে সেনাবাহিনীর একটি গাড়ি ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় পাঁচজন সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। গতকাল মঙ্গলবার এ হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম কাশ্মীর অবজারভার-এর এক প্রতিবেদনের মাধ্যমে এসব তথ্য উঠে এসেছে।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সেনা সদস্যদের বহনকারী গাড়িটি পুঞ্চ জেলার বানোইয়ে যাওয়ার সময় ঘারোয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি প্রায় ৩০০-৩৫০ ফুট গভীর গিরিখাতে পড়ে যায়। এই ঘটনায় পাঁচজন নিহত ও৮-৯ জন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের কুইক অ্যাকশন টিম এবং জম্মু ও কাশ্মীর পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে এবং আহত কর্মীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, ১১ মারাঠা লাইট ইনফ্যান্ট্রির একটি সেনাবাহিনীর গাড়ি নীলম সদর দফতর থেকে এলওসি বরাবর বালনোই ঘোরা পোস্টের দিকে যাচ্ছিল। ঘোরা পোস্টের কাছেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
Leave a Reply