একতা ডেস্কঃ অন্তরবর্তী সরকারের নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোন ক্ষতি নেই, আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে। তিনি বলেন, সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশীদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশীরাও ভারতে যাবেনা।
ড. এম সাখাওয়াত হোসেন আজ শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে একথা বলেন। তিনি বলেন, আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি কোন বিভাজন নেই। এখানে সবধর্মের মানুষ বসবাস করছেন।
কোন ধরনের উষ্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা ঐতিহাসিকভাবে এক আছি। বেনাপোল বন্দর পরিদর্শনকালে যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply